সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ ভিডিও ধারণ, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি,বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও করার অপরাধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে।

বুধবার (২১এপ্রিল) রাতে ছাত্রীর মা বাদি হয়ে ওমর ফারুক সোহান (২২) নামে একজনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলাটি করেন।

থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মো. ওহিদুজ্জামান নবাবের ছেলে মো. ওমর ফারুক সোহান ওই ছাত্রীর সাথে বিভিন্ন কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ২ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে নিজ বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারন করে রাখে।

পরবর্তিতে ধারনকৃত সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে আরো কয়েকবার মেয়েটির সাথে শারীরিক মেলামেশা করে। এ অনৈতিক কর্মকাণ্ড এলাকায় জানাজনি হলে মেয়েটি তার মাকে সব খুলে বলে। এরপরই বুধবার রাতে ওই কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ (১) তৎসহ পর্নোগ্রাফি আইনের ৮ ধারায় ধর্ষণ করে অশ্লীল ছবি ধারনের অপরাধে মামলা নথিভুক্ত হয়। তবে ঘটনাটি এলাকায় জানাজানি এবং থানায় মামলা হওয়ায় আসামি গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, বুধবার ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা