সারাদেশ

সাংবাদিক আবু তৈয়বের জামিন আবেদন না মন্জুর

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা সিটি মেয়রের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা এনটিভির খুলনার সিনিয়র করেসপনডেন্ট আবু তৈয়বের জামিন আবেদন না মন্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ( ২২ এপ্রিল) সকাল ১১টার দিকে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভার্চুয়াল আদালতে আবু তৈয়বের জামিনের জন্য আবেদন করেন বেগম আক্তার জাহান রুকুর ১৪ সদস্যের একটি আইনজীবী প্যানেল। আদালতের বিচারক গোলাম সরোয়ার জামিন আবেদন না মঞ্জুর করেন।

আইনজীবি আক্তার জাহান রুকু বলেন, আগামী রোববার ও সোমবার উচ্চ আদালতে আবারও জামিনের আবেদন করা হবে।

সম্প্রতি খুলনা সিটি মেয়রের মালিকানাধীন মুন স্টার পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেড এর দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। সেই নিউজ এর একটি লিংক এনটিভি'র স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক লোকসমাজ পত্রিকার খুলনা প্রতিনিধি মুন্সি আবু তৈয়ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। এতে সামাজিক ভাবে তার সম্মান ক্ষুন্ন হওয়ায় মঙ্গলবার (২০ এপ্রিল) খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় ঐদিন রাত ১০ টার দি‌কে সাংবাদিক আবু তৈয়বকে নূরনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। পরেদিন বুধবার (২১ এপ্রিল) সকা‌লে তা‌কে আদাল‌তে হা‌জির করা হ‌লে আদালত তাকে জেল হাজ‌তে প্রেরণ করেন।

এদিকে সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার দ্রুত মুক্তির দাবি জানান বিভিন্ন ইলেকট্রনিকস ও মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা