সারাদেশ

‘বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে ভারত’

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী বলেন, এই করোনা প্যানডেমিক মধ্যেও ভারত-বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্ক সব সময়ই সুসম্পর্ক। বর্তমানে একটি অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আশা করি আমরা সবাই এই কোভিড-১৯ মোকাবিলা করতে পারব।

বৃহস্পতিবার সকালে ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, সারা বিশ্বেই ভ্যাকসিনের সংকট রয়েছে। সরবরাহের চেয়ে চাহিদা বেশি। সবাই কাজ করছে কী ভাবে ভ্যাকসিনের প্রাপ্ত্তা নিশ্চিত করা যায়। বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আমরা সাধ্যমত কাজ করছি।

ভ্যাকসিনের কারণে দু'দেশের সম্পর্ক ভাটা পড়বে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান ভারতে টিকার মারাত্মক সংকট রয়েছে। ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে। অন্য কোন দেশ তা পায়নি। আমাদের সীমিত উৎপাদনের মধ্যে বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে কাজ করছি।

তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুব বড় ঢেউ। ভারতে বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা সবাই সমস্যা সমাধানে এক সাথে কাজ করছি। দুই দেশের মানুষের স্বার্থে কী করতে পারি। এ জন্য আমি দিল্লী প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলাম।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা