সারাদেশ

মামুনুলের ‘দ্বিতীয় স্ত্রীর’ বাবা আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর প্রতিনিধি: হেফাজত নেতা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। বুধবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ফরিদপুরের আলফাডাঙ্গার জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাসদস্য। তিনি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

বুধবারের সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলের কর্মকাণ্ড চালিয়ে নেয়ার দায়িত্ব দেওয়া হয়।

এই খবরের সত্যতা নিশ্চিত করে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, ওলিয়ার রহমানকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে ১২ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। ১৯ এপ্রিল ওই সাত দিন পার হয়। এই প্রেক্ষাপটে গতকাল ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সভায় ওলিয়ারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, খান আমিরুল ইসলাম, আব্বাস উদ্দীন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

পরে মো. মোনায়েম খান বলেন, ওলিয়ারের মধ্যে কখনো নিজের দল বাদ দিয়ে অন্য দলের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ আমরা পাইনি। কিন্তু তিনি সভাপতি থাকলে এবং তার পরিবারের সদস্যরা ভিন্ন আদর্শের হলে দলের গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ জন্য তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তার কারণ দর্শানোর জবাব দলের হাতে পৌঁছায়নি।

ওলিয়ারকে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম ও সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, তার মেজ মেয়ে জান্নাত আরা ঝর্ণার ‘স্বামী’ মামুনুল হক উগ্রপন্থী ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত। আর তার স্ত্রী জামায়াতপন্থী।

এ ব্যাপারে ওলিয়ার রহমানের বক্তব্য জানা যায়নি। তবে তার স্ত্রী শিউলী বেগম বলেন, আমরা আওয়ামী লীগ পরিবারের সদস্য। ওলিয়ার একজন বীর মুক্তিযোদ্ধা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাঁকে নিয়ে সন্দেহ করার সুযোগ নেই।

প্রসঙ্গত সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করা হয়। ওই নারী ছিলেন জান্নাত আরা ঝর্ণা। মামুনুল হক তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে সবার কাছে পরিচয় দেন। যদিও তাদের বিয়ের কাগজপত্র দেখাতে পারেননি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা