সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দিনে ফেরি বন্ধ

নিজস্ব প্রতিনিধি : করোনার সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধের প্রথম দিন বুধবারই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় সকাল ৬টা থেকে। তবে এখন থেকে বিশেষ নির্দেশনায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত অতি জরুরি পণ্যবোঝাই ট্রাক ফেরি পারাপার অব্যাহত থাকবে ।

জানা যায়, লকডাউনের প্রথম দিন থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে ঢাকামুখী বিভিন্ন পণ্যবোঝাই চার শতাধিক ট্রাক ও কাভার্ডভ্যান।

পরে মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে ঘাটে আটকে থাকা পণ্যবোঝাই ওই গাড়িগুলো বুধবার রাতের মধ্যে ফেরি পার করা হয়।

বিধিনিষেধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দিনের বেলায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ সার্ভিস বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন ঘোষণা করায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপার করা হচ্ছে।

তবে নির্দেশনা অনুয়ায়ী প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত অতি জরুরি পণ্যবোঝাই ট্রাক ফেরি পারাপার অব্যাহত থাকবে বলে জানান তিন।

ফিরোজ শেখ বলেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ফেরিতে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সকল যাত্রী পারাপার বন্ধ থাকবে।

তিনি আরও জানান, জরুরি কাজে ব্যবহৃত গাড়ি পার হতে হলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি সাপেক্ষে পার হতে পারবে।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা