সারাদেশ

বাবা-মায়ের কবরের পাশে শায়িত খসরু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: সাবেক আইনমন্ত্রী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে শেষ বিদায় জানানো হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর পঞ্চম ও শেষ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান এই রাজনীতিবিদকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বুধবার বিকেল ৪টা ৫০মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও আইনজ্ঞের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কুমিল্লার রাজনীতিবিদদের মধ্যে শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সহ-সভাপতি স্থানীয় সরকারমন্ত্রী মো.তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার প্রমুখ।

পরিবার ও দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর ঢাকার বাসভবনের পাশে বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট বার ও তার সতীর্থরা শ্রদ্ধা আর ভালোবাসায় খসরুকে স্মরণ করেন। ঢাকায় এ দু’টি জানাজা শেষে মতিন খসরুর মরদেহ নিয়ে আসা হয় তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ আসনে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)।

এদিন বাদ জোহর বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্ল দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহিন, সাবেক জেলা পিপি মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম খান, সাধারণ সম্পাদ আখলাক হায়দার প্রমুখ।

আলোচনা ও জানাজার নামাজ শেষে প্রশাসন এবং রাজনৈতিক নেতাকর্মীরা মতিন খসরুর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলায়। সেখানে বিকেল চারটায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ আবদুল মতিন খসরুর নিজ গ্রাম উপজেলার মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় শেষ (পঞ্চম) জানাজা। পরে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বর্ষীয়ান এই রাজনীতিবিদকে পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে বর্তমান মেয়াদসহ মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মতিন খসরু আইনমন্ত্রী থাকাকালে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের পথ খোলা হয়। গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন।

মতিন খসরুর জন্ম ১৯৫০ সালের ১২ ফেব্রুয়ারি ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে। তার বাবার নাম মো.আবদুল মালেক এবং মা জাহানারা বেগম। আবদুল মতিন খসরু ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। মতিন খসরু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অবিভক্ত বুড়িচং থানার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। ১৯৭৮ সালে কুমিল্লা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন মতিন খসরু। পরে ১৯৮২ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা