সারাদেশ

মানিকগঞ্জে বিপাকে তরমুজ ব্যবসায়ীরা

শামীম রেজা,মানিকগঞ্জ: করোনা পরিস্তিতিতে তরমুজ ব্যবসায় ধস নেমেছে। বাজার রয়েছে ক্রেতা শূণ্য। অর্ধেকে নেমে এসেছে তরমুজের মূল্য। বিপাকে পড়েছে মানিকগঞ্জের তরমুজ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, ক্রেতা না থাকায় তরমুজ বিক্রি করতে পারছি না। স্থানীয় ক্রেতাদের কাছে দুই,একটা বিক্রি হচ্ছে অর্ধেক দামে। তারা আরো বলেন, পচনশীল তাই বেশী দিন রাখা যায় না, কেজি ধরে বিক্রি করেও ক্রেতা না পেয়ে হতাশায় দিন গুনতে হচ্ছে।

আজ (১৫ এপ্রিল) বৃহস্পতিবার সকাল থেকেই ক্রেতাশূন্য তরমুজ বাজারের এমন চিত্র লক্ষ্য করা যায় মানিকগঞ্জের দৌলতপুরে।

তরমুজ বিক্রেতা শাহ আলম বলেন, এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। মৌসুম শুরুতে ভালো চাহিদা থাকায় বাজারে বেশি দামে তরমুজ বিক্রি হয়েছে। এতে এ বছর ভালো ব্যবসার স্বপ্ন দেখেছিল ব্যবসায়ীরা । কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশব্যাপী সাত দিনের লকডাউনের কারণে তরমুজ ব্যবসায় ধস নেমেছে। বাজার রয়েছে ক্রেতা শূন্য। অর্ধেকে নেমে এসেছে তরমুজের মূল্য। বিপাকে পড়েছি আমারা তরমুজ ব্যবসায়ীরা।

একই বাজারের ব্যবসায়ী হুকুম আলী বলেন, লকডাউনের কারণে বাজারে লোকজন আসছে না। তাই কম দামে তরমুজ বিক্রি করছি স্থানীয় ক্রেতাদের কাছে। তাও দুই,একটি বিক্রি করছি খুব কম দামে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা