সারাদেশ

ঘুড়ি ওড়াতে গিয়ে শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল স্কুলছাত্র আতিকুল ইসলাম সজীব (১১) এর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সজীব ওই গ্রামের মজিদ হোসেনের ছেলে। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সবার ছোট সজিব। সে কৈনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ইউপি সদস্য মাসুদ রানা জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী মাঠে ঘুড়ি ওড়াতে যায় সজিব। কিছুক্ষণ পর সুতা ছিঁড়ে ঘুড়ি পাশের গাছে ডালে আটকে যায়। ঘুড়িটি পারতে সজিব নিজেই গাছে উঠে। পাশেই বিদ্যুতের লাইন থাকায় গাছের ডালটি ওই লাইনের তারের উপর পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সজিব।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা। এই সময়ে শিশুদের ওপর নজর রাখতে অভিভাবকদের আহবান জানান তিনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা