সারাদেশ

কর্ণফুলীতে যাত্রীবাহী নৌকাডুবি, উদ্ধার ৫

চট্টগ্রাম ব্যূরো : সর্বাত্মক লকডাউনে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের সময় কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রামের সদরঘাট থানার কর্ণফুলীর ডাঙ্গারচর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর সদরঘাট নৌ থানার পুলিশ ৫ জন যাত্রীকে উদ্ধার করেছে। আরো কয়েকজন জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত নৌকাটিতে ১৫-২০ জন যাত্রী ছিলেন। তার মধ্যে কিছু দুধ বিক্রেতা, কিছু গার্মেন্টস শ্রমিক এবং কিছু লোক ছিল সবজি বিক্রেতা। ওই সময় নৌকাটি একটি জাহাজের সাথে ধাক্কা লাগলে যাত্রীরা আতঙ্কিত হয়ে লাফ দেয়। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘাটের ইজারাদার মো. ওসমান বলেন, কর্ণফুলীর ডাঙ্গারচর থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে সল্টগোলা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল ইঞ্জিনচালিত নৌকাটি। এ সময় নৌকাটি একটি জাহাজের সাথে ধাক্কা লাগলে যাত্রীরা আতঙ্কিত হয়ে নদীতে লাফ দেয়। তাদের সবাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনো ৩-৪ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্থানীয়দের দাবি।

সরকার ঘোষিত সর্বাত্নক লকডাউনে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে নৌকা চলাচলের বিষয়ে জানতে চাইলে ইজারাদার মো. ওসমান কোন সদুত্তর দেননি। তবে সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা