সারাদেশ

রূপগঞ্জে মানছে না লকডাউন, চলছে যানবাহন

রূপগঞ্জ প্রতিনিধি: সরকারের দেয়া কঠোর লকডাউন নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলখ্যাত রূপগঞ্জ উপজেলায় বিধিনিষেধ মানার ক্ষেত্রে অনেকটাই ঢিলেঢালা ভাব। পাড়ামহল্লার চায়ের দোকান, কাচাঁবাজার ও রাস্তায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। উপজেলার কোথায়ও বাস চলাচল না করলেও গণপরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছে লেগুনা, সিএনজি, ইজিবাইকসহ থ্রি হুইলার। পাশাপাশি বেশির ভাগ মানুষকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি।

অভিযোগ রয়েছে, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী দলের নেতাকর্মীদের ম্যানেজ করে লেগুনা, সিএনজি, থ্রি হুইলারসহ এ সকল যানবাহন চলছে। এ সকল যানবাহনে কাউকে নিজ গন্তব্যে যেতে হলে তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভুলতা, রূপসী ও কাঞ্চন, বরপা, মুড়াপাড়াসহ এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কারণে-অকারণে বাড়ি থেকে বের হচ্ছে মানুষ।

এছাড়া কাচাঁবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। কাচাঁবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো থেকে পণ্য ক্রয়-বিক্রয়ের সময় ক্রেতা-বিক্রেতা কারও মাঝেই তেমন সচেতনতা লক্ষ্য করা যায়নি।

তবে হাঁট বাজারে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে। তবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাইরেন শুনলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। আর চলে গেলেই সেই আগের অবস্থা হয়ে যায়।

এদিকে রূপগঞ্জ উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলছে। সর্বশেষ উপজেলায় একদিনে করোনায় আক্রান্ত ১৫ জন। এ পর্যন্ত মোট ২১৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহান বলেন, লকডাউন কঠোর করতে প্রশাসন তৎপর রয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা