সারাদেশ

গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৫

মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় আহত ইজিবাইক চালক লেবু মিয়া (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিশাল ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল লেবু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ ( রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লেবু মিয়া মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় একই পরিবারেন চারজনসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।

নিহত লেবু মিয়া জেলার পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে।

গতকাল বুধবার ( ১৪ এপ্রিল) ৪ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

একই পরিবারের নিহত চার সদস্যরা হলেন- পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আনিছুর রহমান(৩০), তার মা রেহেনা বেগম(৫০), স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫) ও শ্যালক গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় মালবোঝাই একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের ৭ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাহিদকে মৃত্যু ঘোষণা করেন। অপর আহত আনিছুর, তার মা ও স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসাপালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ হাসপাতালে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে তাদের মৃত্যু হয়। পরদিন সকালে সেখানে চিকিৎসাধীন ইজিবাইক চালক লেবু মিয়ার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ জনে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, চালক ও সহকারি পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা