সারাদেশ

অনির্দিষ্টকালের জন্য শরীয়তপুর লকডাউন

শরীয়তপুর প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক কাজী আবু তাহের বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

লকডাউন থাকার সময় সড়ক বা নৌপথে জেলায় কেউ প্রবেশ এবং কেউ জেলার বাইরে যেতে পারবে না। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তবে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ এর আওতাবহির্ভূত থাকবে। এছাড়া জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতাবহির্ভূত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুরে দুই দিন আগেও করোনা আক্রান্ত রোগী ছিল না। সম্প্রতি নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এলাকায় ফিরছেন।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এদের তালিকা তৈরি করে ধারাবাহিকভাবে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে ১৩ এপ্রিল ৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে তিন জন নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং একই পরিবারের সদস্য। অন্যজন ঢাকা থেকে এসেছেন।

উদ্ভূত পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা