সারাদেশ

অন্ধকারে নারায়ণগঞ্জ থেকে পালাচ্ছে মানুষ, ৫ শতাধিক আটক


সান নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় পাঁচ শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

করোনার হটস্পট হিসাবে স্বীকৃত এই জেলার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। এরপর আটককৃতদের নিজ নিজ বাসায় পৌঁছে দেয় পুলিশ। তাদের বহনকৃত ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেড জব্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাল্কহেড যোগে নদী পথে কিশোরগঞ্জ যাওয়ার পথে ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ধাওয়া করে প্রায় ৭২ জন যাত্রীকে আটক করা হয়।

পরে যাত্রীরা যেখান থেকে এতে উঠেছিল সেখানে পৌঁছে দেয়া হয়েছে এবং ট্রলার ও বাল্কহেড আটক করা হয়েছে।

একই রাতে ফতুল্লার টাগারপার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়া যাত্রীবোঝাই তিনটি পিকআপ আটক করা হয়। এতে প্রায় দেড় শতাধিক যাত্রী ছিল।

ওসি আরও জানান, এ রাতেই মাউরাপট্টি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করা যাত্রীভর্তি চারটি পিকআপ আটক করা হয়েছে। এসব পিকআপে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল।

ওসি জানান, ফতুল্লার পঞ্চবটী থেকে কিশোরাগঞ্জ যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় প্রায় ৬০ জন যাত্রীসহ একটি ট্রাক আটক করা হয়। সব যাত্রীকে যেখান থেকে উঠেছিল সেখানে ফিরিয়ে দেয়া হয়েছে। প্রতিটি গাড়িই থানা হেফাজতে নেয়া হয়েছে।

আটককৃতদের অনেকে জানান, কাজকর্ম না থাকায় তারা খাবারে সমস্যায় ছিল। তাছাড়া এখানে থাকাটা ঝুঁকি মনে করেই তারা নিজ গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নারায়ণগঞ্জ জেলাকে করোনার হটস্পট হিসাবে ঘোষণা করেছে।

বর্তমানে দেশের অন্য যে কোনও জেলা থেকে নারায়ণগঞ্জে করোনা সংক্রমন বেশি। এ নিয়ে সেখানকার বাসিন্দারা ভয়াবহ আতঙ্কে ভুগছেন।

লকডাউনের মধ্যেও নারায়ণগঞ্জ থেকে গিয়ে অনেক এলাকায় করোনা ছড়িয়েছে অনেকে।

​​​

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা