সারাদেশ

এবার গরীবের চাল পাওয়া গেল পুকুরে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

করোনার মহামারীতে চারদিকে মানুষ ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। আর এদিকে কিছু প্রভাবশালী জনপ্রতিনিধি ও নেতারা ত্রাণের চাল আত্মসাত ও চুরি করে নিজেদের ঘরে মাটির নিচে বা গডাউনে মজুদ করে রাখছেন। এটা বর্তমানে প্রতিদিনের চিত্র।

আজ ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ৩ টি পুকুর থেকে প্রায় ৩ হাজার কেজি ওএমএস এর চাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

১৩ এপ্রিল সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের উপস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান খুরশীদ আলম পুকুর থেকে এই চাল উত্তোলন করেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে থেকে হরিপুর গ্রামের কয়েকটি পুকুর থেকে চাউল পচা দুর্গন্ধ বের হচ্ছিল। এসময় গ্রামের লোকজন পুকুরে নেমে চাউলের সন্ধায় পায়। পরে সকাল থেকে চাউল উদ্ধার করা শুরু হয়।

এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলম জানান, স্থানীয় চাল ব্যবসায়ী আজিজুল শাহ হরিপুর গ্রামের কওছার আলীর ছেলে। আজিজুল শাহ এলাকার সবুজের মাধ্যমে মহারাজপুর ইউনয়নের ৫২ বস্তা ও সাইফুলের মাধ্যমে নলডাঙ্গা ইউনিয়নের ভিজিএফ’র চাল কেনেন। চাল কেনার পর স্থানীয় হাসান ও বাবু মোবাইলে তাকে জানান প্রশাসন খুব তৎপর। ডিবি পুলিশ অভিযান চালাতে পারে। জেলার অন্যান্য স্থানে চাউল আটকের খবর শুনে আতংকে ব্যবসায়ী আজিজুল তার বাড়ির পাশের কয়েকটি পুকুরে এইসব চাল ফেলে দেয়। ঘটনা জানাজানির পর থেকে আজিজুল পলাতক রয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, ঘটনার শোনার পর সেখানে গিয়েছিলাম। চাল উদ্ধার করা হচ্ছে। চাউল যদি ব্যবসায়ীর নিজের না হয়ে সরকারের হয় তা হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা