সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া লকডাউন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ (১২ এপ্রিল) বিকেলে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার জানান, ঢাকা থেকে ফেরা এক দম্পতি এবং নারায়ণগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে আসা ওষুধ কোম্পানির এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টুঙ্গিপাড়ায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনার এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে। এর প্রেক্ষিতে টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ করোনা প্রবণ এলাকা। সেখান থেকে অনেকেই যাচ্ছেন গ্রামের বাড়িতে। কয়েকজনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ঢাকায়।

আক্রান্ত এলাকা থেকে কেউ টুঙ্গিপাড়ায় প্রবেশ করতে না পারে সে জন্য লকডাউন করে দেয়া হয়েছে উপজেলাকা। টুঙ্গিপাড়া প্রবেশ ও বাহির হওয়ার পথে বসানো হয়েছে চেকপোস্ট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা