সারাদেশ

দেশে করোনায় আক্রান্তদের ৫০ শতাংশই ঢাকার

নিজস্ব প্রতিবেদক:

এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তদের মোট ৫০ শতাংশ রোগীই ঢাকার। এরমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঢাকা থেকে যাওয়া আক্রান্তদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে বলে খবর পাওয়া গেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৯ জনসহ সারাদেশে মোট ৬২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন মোট ৩১৩ জন।

১২ এপ্রিল রবিবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি আরো বলেন, পূর্বে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় যে চার জন মারা গেছেন তাদের মধ্যে তিন জন পুরুষ ও একজন মহিলা। এদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী ২ জন, ৬০ বছর বয়সী এক জন এবং অন্যজনের বয়স ৭০ বছর। দুইজন ঢাকায় এবং বাকি দুইজন ঢাকার বাইরে মারা গেছেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন ও আগের সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৩৪০ জনের। তাদের মধ্যে ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

 শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের 

দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা