সারাদেশ

এবার লক্ষ্মীপুর লকডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমণ রোধে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করেন।

লকডাউন ঘোষণা করায় অন্য জেলার লোকজন লক্ষ্মীপুরে ঢুকতে পারবে না। একইভাবে লক্ষ্মীপুর থেকে বাইরের জেলায় যেতে পারবে না কেউ। ওষুধ সরবরাহকারী ও পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যসব যানবাহন বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর জেলা লকডাউনে থাকবে।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, ওষুধের ফার্মেসি, সারের দোকান, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট নির্ধারিত সময় পর্যন্ত খোলা থাকবে। বাকী সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাড়ির বাইরে অযথা ঘোরাঘুরি বন্ধ ও জনসমাগম করা যাবে না। এসব নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলার সিভিল সার্জন আবদুল গাফফার জানান, এ পর্যন্ত করোনা সন্দেহে ১৩৬ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সবশেষ ৫৫টি নমুনার ফলাফলে ৫৪ জনেরই করোনা নেগেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা