সারাদেশ

পটুয়াখালীতে লঞ্চে কোয়ারেন্টিন ইউনিট চালু

পটুয়াখালী প্রতিনিধি:

করোনা সংক্রামণ রোধে সরকার নানান উদ্যোগ নিয়েছে। আরোপ করা হয়েছে নানা বিষয়ে নিষেধাজ্ঞা। এবার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নৌপথে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী জেলায় প্রবেশ করা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য পটুয়াখালী নদী বন্দরে এমভি এ আর খান লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী নদী বন্দরে এমভি এ আর খান লঞ্চে কোয়ারেন্টিন কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যেসব ব্যক্তি এ জেলায় প্রবেশ করবে, তাদের ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা পটুয়াখালী জেলার মানুষকে নিরাপদ রাখতে এই লঞ্চে ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এ সময়ে বিআইডব্লিউটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ এবং পটুয়াখালী জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ, পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে পটুয়াখালী জেলায় ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীতে এসেছিলেন। তিনি একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। মৃত ওই ব্যক্তির বোনও করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালী আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা