সারাদেশ

এবার রংপুর লকডাউন

রংপুর প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রংপুর জেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন কার্যকর হবে। এই সময় ওই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না এবং প্রবেশও করতে পারবেন না।

রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিব আহসান লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর শহরসহ পুরো জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, রংপুরের আশেপাশের বিভিন্ন জেলায় ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, রাত ১০টার পর থেকে রংপুর মহানগরসহ জেলার বাইরে কাউকে যেতে দেওয়া হবে না এবং বাইরে থেকে কাউকে আসতে দেওয়া হবে না। তবে জরুরি সেবা, চিকিৎসা ও খাদ্যপণ্য এই আওতার বাইরে থাকবে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩১ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা