সারাদেশ

সিলেটে দুই যুক্তরাজ্য প্রবাসীর জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য থেকে আসা দুই প্রবাসীকে ৭ দিনের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৩০ মার্চ ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন তাদের এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা জেলার বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রাম ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের বাসিন্দা। তাদের বয়স ৩৫ থেকে ৪২ বছর।

মেজবাহ উদ্দিন বলেন, গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে ফেরার পর দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট শহরের দরগাগেইটে হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন।

কিন্তু প্রতিবেদন আসার আগেই তারা হোটেল থেকে পালিয়ে যান। তারা দুইজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি। দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপরাধের জন্য মঙ্গলবার রাতে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তারা জরিমানা পরিশোধ করেছেন। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ মার্চ শহরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়া থেকে এক পরিবারের ৯ সদস্য কোয়ারেন্টিন থেকে পালিয়ে জকিগঞ্জস্থ গ্রামের বাড়ি চলে যায়। তাদের ফোন করে ডেকে এনে প্রাপ্তবয়স্ক ৬ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা