ছবি সংগৃহীত
সারাদেশ

৫৬ জেলের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫৬ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা এই কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৫৬ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক ৫৬ জেলের মধ্যে ছয়জনকে ১৫ দিন করে ও একজনকে এক মাস কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাকি ৪৯ জেলেকে ৫৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে জব্দকৃত জালগুলো আগুনে পোড়ানো হয়েছে। এছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হ...

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া এলাকায় অভিযান চালি...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

ডা. সিনথিয়া দেশে দ্বিতীয়, স্ক্রিনিংয়ে বিভাগ সেরা

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও পোস্টকে ঘিরে...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা