সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীর জেল-জরিমানা 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: অবৈধভাবে বালু উত্তোলন করে বেলকুচি উপজেলার যমুনা নদীর আজগড়া বেড়িবাঁধ ও সরকারি ভেটেনারি কলেজ ও মৎস্য ইনস্টিটিউট ক্ষতিগ্রস্ত করার দায়ের এক বালু ব্যবসায়ীকে ১৫ দিনের জেল ও ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ এই রায় প্রদান করেন।

জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া বেড়িবাঁধে স্থানীয় প্রভাবশালী দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হাজী বদিউজ্জান ফকির, তার ভাই আব্দুল মান্নান ফকির প্রভার খাটিয়ে বেড়িবাঁধের নিকট থেকে ও বালু তুলে ট্রাক দিয়ে উপজেলার বিভিন্ন জায়গাতে বিক্রি করছে। তারা প্রকাশ্যে না থেকে আড়ালে থেকে এই কার্যকম চালিয়ে যাচ্ছে।

দন্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ী বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত গনজের আলীর ছেলে আইয়ুব আলী (৪০) ও ট্রাক মালিক নুরনবীকে ৫০ হাজার টাকা জরিমান করেছেন।

উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ জানান, আজগড়া বেড়িবাঁধ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে বেড়িবাঁধ সহ সরকারি ভেটেনারি কলেজ ও মৎস্য ইনস্টিটিউট ঝুঁকি বৃদ্ধি করায় একজনকে বালু ভর্তি ট্রাকসহ আটক করি। এ ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা