সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করতে গিয়ে ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসীকে আটক সেলাঙ্গর অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন এক বিবৃতিতে এ তথ্য জানায়। এ সময় গ্রেফতারদের বিরুদ্ধে অভিযোগ, মূলত তারা মালয়েশিয়ায় ঘুরতে এসে সোশ্যাল ভিজিট পাস ব্যবহার করে সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় কাজ করছিলেন।

আরও পড়ুন: হামাস প্রধান ইয়াহিয়া নিহত

সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ইউ-৮ এর একটি কারখানায় অভিযান চালিয়ে মোট ১৩৮ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। এই অভিযানে প্রথমে ৪০ জন স্থানীয় নাগরিকসহ মোট ১৮২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দেশটিতে কাজের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১৩৮ জনকে আটক করা হয়।

এদিকে, আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ৬ জন চীনা, ২২ জন ইন্দোনেশিয়ার, ৩১ জন নেপালের, ১৮ জন মিয়ানমারের, ৫ জন পাকিস্তানের, ৪ জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। এ সময় আটকদের মধ্যে ১৬ জন নারী রয়েছেন এবং তাদের সবার বয়স (২০-৫০) বছরের মধ্যে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৯

অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১) (সি), একই আইনের ১৫ (১) (সি) ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯ (বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে। এর পরে গ্রেফতার অভিবাসীদের পরবর্তী আইনি পদক্ষেপ নিতে সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা