সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়া-ইয়েমেনে হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

আরও পড়ুন: ভারতে মদ্যপানে ১২ জনের মৃত্যু

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালের দিকে এই হামলা চালানো হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সিরিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম মিত্র শক্তি হিসেবে পরিচিত। গত ১ অক্টোবর ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া প্রায় প্রত্যেক দিন ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এর ফলে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে যে যুদ্ধ চলছে তা সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬৫

এদিকে, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানি লক্ষ্যবস্তুতে যদি ইসরায়েল হামলা চালায়, তাহলে তার বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, গত মাসে লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানি বিপ্লবী গার্ডের একজন জেনারেল নিহত হন। ওই জেনারেলের দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে সালামি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা