সারাদেশ

করোনা উপসর্গ নিয়ে রামেকে ৩ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাতের বিভিন্ন সময়ে হাসপাতালের আইসিইউ, ২৯ ও ৩০ নং করোনা ওয়ার্ডে তারা মারা যান বলে নিশ্চিত করেছেন ঢামেক উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, যে তিনজন মারা গেছে তাদের শ্বাসকষ্টসহ করোনার সব উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করার পর স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগের দিন বুধবার রাতে এ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার তাদের নমুনা পরীক্ষা করার কথা রয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জন রোগী এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আট জনকে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রামেক ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, শুক্রবার দুপুরে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে, রাজশাহী জেলায় ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে ১০ জন, বগুড়ায় ৫১ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৩৮ জন শনাক্ত হয়।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। একই সময় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে ইমেইলে পাঠানো প্রতিবেদনে আরও জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনায় ৪২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৬৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৭ জন, নাটোরে ১৪ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা