সারাদেশ

কুষ্টিয়ায় রেল সেতুর স্লিপারে আগুন

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর নির্মিত রেল সেতুর স্লিপারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন গড়াই রেল সেতুতে ধোঁয়া বের হতে দেখেন। তখন ৯৯৯–এ ফোন দিয়ে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে দ্রুত পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

কুমারখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল হালিম বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে ৯৯৯-এ ফোনের মাধ্যমে তারা রেলের স্লিপারে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার স্টিংগুইশার ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা