সারাদেশ

বাঘাইছড়িতে জনসংহতির কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) কর্মী বিশ্বমিত্র চাকমাকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে উপজেলার বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৩১ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএনলারমা) কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা জানান, নিহত বিশ্বমিত্র আমাদের দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং হত্যাকারী সুজনও আমাদের কর্মী ছিল। কিন্তু সুজন গোপনে সন্তু লারমার জনসংহতি সমিতির সঙ্গে আঁতাত করেছিল সেটা আমরা জানতাম না। মঙ্গলবার রাতে সুজন বিশ্বমিত্র চাকমাকে (যুদ্ধ) গুলি করে পালিয়ে যায়। তখন জেনেছি সে সন্তু লারমার দলে যোগ দিয়েছে। নিহত বিশ্বমিত্র চাকমা সহযোগী সংগঠন ‘যুব সমিতি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি।

তবে সন্তু লারমার জনসংহতি সমিতির উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিদিব চাকমা জানান, আমরা এসবের কিছুই জানি না। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনসংহতি সমিতির (এমএনলারমা) অভ্যন্তরীণ বিরোধে একজন মারা যাওয়ার খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে নিহতের স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলার পর পরবর্তী পদক্ষেপ নেব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা