সারাদেশ

টিকা নিয়েও করোনা আক্রান্ত চট্টগ্রামের সিভিল সার্জন

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে সিভিল সার্জন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি চমেক হাসপাতাল কেন্দ্র থেকে তিনি করোনার টিকা গ্রহণ করেন।

তিনি বলেন, টিকাদান কার্যক্রম শুরুর দিকেই আমি টিকা নিয়েছি। কিন্তু গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলাম। ২৯ মার্চ সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হই। বর্তমানে হোম আইসোলেশনে আছি।

২০২০ সালে চট্টগ্রামে করোনার সংক্রমণ শুরুর সময় থেকে এর চিকিৎসা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।

চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা, আইসিইউ সেবা চালুসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করার দায়িত্ব শুরু থেকে পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা