সারাদেশ

বরিশালে র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তার কাছ থেতে ৯০ পিস ইয়াবা, নগদ ৩ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (৩১ মার্চ) র‌্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

আটক মাদক কারবারি মো. আল-ফায়েজ খান (২৩) সে গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার মো. আজিম খানের ছেলে।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো বার্তায় আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাগাড় কালভার্ট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-ফয়েজ খানকে আটক করা হয়।

এ ঘটনায় আটককৃত মাদক কারবারি আল-ফয়েজ এর বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. একরামুল হক বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আল-ফয়েজকে বরিশাল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সান নিউজ/কেআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা