সারাদেশ

‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে’

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ও মাদ্রাসায় ছাত্রদের আক্রমণে তাণ্ডবলীলার ধবংসযজ্ঞ পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।

সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় আগুনে পুড়িয়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ ও প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদেন বলেন, এখানে ২০টিরও বেশি ঘটনান্থল রয়েছে। সবগুলো ঘটনাতেই মামলা প্রক্রিয়াধীন আছে। সিআইডি এবং পিবিআই'র বিশেষজ্ঞ টিম ডাকা হয়েছে। তারা প্রতিটি ঘটনাস্থল ঘুরে আলামত সংগ্রহ করবে। প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে।

গত ২৮ মার্চের প্রশাসনের নিরব ভূমিকার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশ নীরব ছিল না, সাধ্যমতো পুলিশ চেষ্টা করেছে। যতটুকু পেরেছে পুলিশ করেছে। বাহির থেকে অতিরিক্ত পুলিশ এনে সাপোর্ট দেয়া হয়েছে।

এ সময় ডিআইজির সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে কোটি কোটি টাকার মাছ নষ্ট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝ...

শেষ টেস্টে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম!

কুঁচকির ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন শেষ টেস্ট থেকে ছিটকে গেলে...

কামিন্সেই পূর্ণ সমর্থন সিএর, নতুন তদন্তে না!

বহুল আলোচিত বল টেম্পারিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ার প্রেক্ষাপটে টেস্ট...

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার উদ্যোগ নিয়েছে সরকার: আমিনুল হক

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও গ্রামীণ অর্থনীতিক...

সব ‘সেনা’ দেশে সেঞ্চুরির কৃতিত্ব গড়লেন রাহুল!

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দক্ষিণ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা