সারাদেশ

পুলিশ বেষ্টনীতে বিএনপির বিক্ষোভ, মিছিলে বাধা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে পুলিশ বেষ্টনীর মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোড বিএনপি'র জেলা ও মহানগর কার্যালয়ে সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তবে বিএনপি'র বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই পুলিশ দলীয় কার্যালয় ঘিরে ছিল। এ কারণে পূর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল বের করতে পারেনি বিএনপি।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে স্বাধীনতা দিবসে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি'র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, বিএনপির জ্যেষ্ঠ নেতা আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি'র যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল আহসান রতন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

তবে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর ছাত্রদল। সকালে নগরীর কালিবাড়ি রোড এলাকায় সরকারি বরিশাল কলেজের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

এদিকে, বিএনপি'র বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই নগরজুড়ে সতর্ক অবস্থানে ছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিএনপি'র দলীয় কার্যালয়ের চারপাশ ঘিরে রাখা ছাড়াও সদর রোডসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন বিএনপি'র কর্মসূচিকে ঘিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তাছাড়া জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটতে পারে বিধায় বিএনপিকে মিছিল করতে দেয়া হয়নি।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা