সারাদেশ

হর্ন বাজানো থেকে বিরত থাকতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ‘হর্ন বাজানো বন্ধ করি’ এই শ্লোগানে ঠাকুরগাঁও নাগরিক কমিটির উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মার্চ ) সকালে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অবসারপ্রাপ্ত ক্রীড়া অফিসার আবু মহিউদ্দীন, শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা বিএনপির নেতা ওবায়দুল্লাহ মাসুদ, প্রশান্ত বসাক, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর, শাওন চৌধুরী, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলন, জয় মোহন্ত অলক প্রমুখ।

বক্তারা উন্নত দেশগুলোর অবস্থা তুলে ধরে হর্ন শব্দ দুষণের কারণ উল্লেখ করে তার ক্ষতিকর দিক তুলে ধরে অহেতুক গাড়ির হর্ণ বাজানো হতে বিরত থাকার অনুরোধ জানান।


সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা