সারাদেশ

বরিশালে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা

খান রুবেল, বরিশাল : বরিশালে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা মহামারি। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী বিগত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে ৩৭ জন করোনা সংক্রমিত সনাক্ত হয়েছে। এক সময় মৃত্যু হয়েছে আরও একজনের।

এ নিয়ে বরিশাল বিভাগের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জন। আর সংক্রমিত সনাক্ত হয়েছে ১১ হাজার ১০৬ জন।

অপরদিকে, ‘করোনা সংক্রমণ বেড়ে চললেও মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হচ্ছে না। স্বাস্থ্যবিধি নিশ্চিতে বরিশাল জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ সচেতনতামূলক কর্মসূচি চালালেও তা কাজে আসছে না।

মানুষ নানান অজুহাতে এড়িয়ে যাচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় থাকছে না রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে। এ কারণেই প্রতিদিন সংক্রমণের হার বেড়ে চলেছে। তাই এই মুহুর্তে করোনা সংক্রমণ এড়াতে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন দায়িত্বশীল মহল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ‘গত বছর ১১ মার্চ সর্বপ্রথম বরিশাল বিভাগে করোনা সংক্রমণ সনাক্ত হয়। এর পর থেকে চলতি বছরের ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট ১১ হাজার ১০৬ জন করোনা ভাইরাস সংক্রমণ সনাক্ত হয়েছেন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২০৯ জনের।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের শুরুতে বরিশাল অঞ্চলে করোনা সংক্রমণের হার একেবারেই কমে যায়। ওই সময় দিনে সংক্রমণের সংখ্যা শূণ্যের কোটায় নেমে আসে। তবে চলতি মাসের গত ১৩ মার্চের পর থেকে বরিশাল বিভাগে করোনায় সংক্রমণ এবং মৃত্যুর হার আবারও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে।

পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসে এ পর্যন্ত মোট ৩৮৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ১৩ মার্চ রোববার সকাল পর্যন্ত সংক্রমিত সনাক্তের সংখ্যা ৩৪৪ জন। এ সময়ের মধ্যে দৈনিক সর্বনিম্ন ৮ জন থেকে সর্বোচ্চ ৪৪ জন পর্যন্ত সনাক্ত হয়।

তাছাড়া ভাইরাসটিতে ৬, ১০, ১৪, ১৬, ২১, ২৪ ও ২৮ মার্চ পর্যন্ত একজন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস পরীক্ষার হার বাড়লে সংক্রমিতের সংখ্যাও আরও দ্বিগুন বেড়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।

অপর এক পরিসংখ্যানে দেখা যায়, ‘মোট সংক্রমণ সনাক্তের দিক থেকে এখনও বরিশাল জেলাই এগিয়ে রয়েছে। এ জেলায় এ পর্যন্ত মোট ৫ হাজার ১০৩ জন সংক্রমিত রোগী সনাক্ত এবং ৯০ জনের মৃত্যু হয়েছে। যা মোট সংক্রমিত এবং মৃত্যুর প্রায় অর্ধেক। ভাইরাসটি থেকে সুস্থতা লাভ করেছে ১০ হাজার ৫৭৪ জন।

এছাড়া পটুয়াখালী জেলায় মোট সংক্রমিত সনাক্ত হয়েছেন এক হাজার ৭৭২ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। সবশেষ গত শনিবার এ জেলায় নতুন করে একজনের মৃত্যু হয়।

অপরদিকে, ভোলা জেলায় সংক্রমিত সনাক্ত হয়েছে এক হাজার ৬১ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। পিরোজপুরে মোট সংক্রমিত হয়েছে এক হাজার ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। বরগুনায় সংক্রমিত হয়েছে এক হাজার ৫৮ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। ঝালকাঠি জেলায় মোট সংক্রমিত সনাক্ত হয়েছে ৮৭৩ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ‘এ বিভাগে বর্তমানে গড় সংক্রমিতের হার প্রায় ১৪ ভাগ। সুস্থতার হার প্রায় ৯৬ ভাগ ও মৃত্যু হার প্রায় ১.৮৯ ভাগে অবস্থান করছে। তাছাড়া করোনা সংক্রমিতের হার পূর্বের থেকে ১০ ভাগ বেড়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা জরুরি। বিশেষ করে মাস্ক ব্যবহারকে অভ্যেসে পরিনত করতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে যেকোনও কার্য সম্পাদন করলে করোনা ভাইরাস এড়িয়ে চলা সম্ভব হবে। করোনা থেকে রক্ষায় জনসচেতনতা বিকল্প নেই বলেও মনে করেন স্বাস্থ্য বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

সান নিউজ/খান রুবলে/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা