সারাদেশ

চট্টগ্রামে ৮১ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা গত ৮১ দিনের মধ্যে সর্বোচ্চ। শনাক্তদের মধ্যে ১৮৩ জন নগরের ও ২৯ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি শুক্রবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২১২ জনকে শনাক্ত করা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর সর্বোচ্চ ২১১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা শনাক্ত ৩৭ হাজার ২৪০ জন। এর মধ্যে ২৯ হাজার ২৫৮ জন নগরের এবং উপজেলার বাসিন্দা ৭ হাজার ৭৯৯ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন। এর মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার।

সিভিল সার্জন জানান, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬২৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জন শনাক্ত হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা মিলেছে। বেসরকারি হাসপাতাল শেভরনে ৮৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬১ জন। মা ও শিশু হাসপাতালে ১২ জনের করোনা ধরা পড়েছে ২৩ জনের নমুনা পরীক্ষা করে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯৩ জনের নমুনা পরীক্ষা করলেও কারও করোনা শনাক্ত হয়নি।

চমেক শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

করোনাভাইরাস শনাক্ত বাড়ার কারণে সংক্রমণ এড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার্থীরা থাকতে পারবেন।

১৯ মার্চ শুক্রবার সকালে গণমাধ্যমে প্রেরিত চমেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, বর্তমানে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশাগত পরীক্ষা নেওয়াসহ চমেকে কার্যক্রম অব্যাহত আছে। পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, পরীক্ষার্থী ছাড়াও অনেক শিক্ষার্থী ছাত্রাবাসগুলোতে অবস্থান করছেন। ফলে করোনার ঝুঁকি বৃদ্ধিসহ নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের অনতিবিলম্বে ছাত্রাবাস ত্যাগ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। পেশাগত পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই তাদেরও ছাত্রাবাস ত্যাগ করতে হবে।

এছাড়া চমেক ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকান্ডসহ শিক্ষার্থীদেরকে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-শ্লোগান, রেগ-ডে ও বর্ষ সমাপনী উৎসব উদযাপন থেকে বিরত থাকতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশের অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), চমেক হাসপাতালের পরিচালক, চমেকলেজ ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চমেক পুলিশ ক্যা¤প ইনচার্জ, চকবাজার ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

সান নউিজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা