সারাদেশ

মাকে হত্যার কথা স্বীকার করল মাদকাসক্ত ছেলে 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে বিধবা নারী যমুনা রানী সরকারকে (৫৫) হত্যার ঘটনার ক্লু উদঘাটন করেছে পুলিশ।

মাদকাসক্ত ছেলে স্বপন কুমার সরকার (২৭) তার মা যমুনা রানী সরকারকে শ্বাসরোধে হত্যা করেছে। মাদকাসক্ত স্বপন মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে নানাভাবে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে টাকা না পেয়ে মাকে শ্বাসরোধ করে হত্যা করে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ছেলে স্বপন কুমার সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে বাড়ির পাশের বাগান থেকে বিধবা যমুনা রানী সরকারের লাশ উদ্ধার করা হয়। নিহত যমুনা রানী সরকার পৌর শহরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী। এ ঘটনায় পুলিশ নিহতের জমজ দুই ছেলে স্বপন সরকার ও রতন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রাতেই নিহতের মেয়ে সরস্বতী রানী কুন্ডু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার পুলিশী জিজ্ঞাসাবাদে স্বপন স্বীকার করে সে তার মাকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করে। পরে বাড়ির পাশের বাগানে গিয়ে ঝুলিয়ে রাখার অপচেষ্টা করে। কিন্তু সেটা করতে না পেরে গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখে চলে আসে। সকালে প্রতিবেশীরা যমুনা রানীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে স্বপন সরকার তার মাকে হত্যার কথা স্বীকার করে। পরে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অপর ছেলে রতনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, যমুনা রানী সরকার নামের ওই নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় ডাকঘরে তার বেশ কিছু টাকা গচ্ছিত রয়েছে। তাছাড়া তার ছেলে স্বপন মাঝে মধ্যে মারধর করতো। স্বপন চিহ্নিত মাদকসেবী। ইতোপূর্বে মাদক মামলায় জেল খেটেছে। আরেক ছেলে রতন সরকার মুসলিম মেয়েকে বিয়ে করে ধর্মান্তরিত হয়ে বাড়ির পাশেই ভাড়া বাড়িতে বসবাস করে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা