সারাদেশ

সাতক্ষীরায় ট্রলিচাপায় সংবাদকর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরায় ট্রলিচাপায় ফিরোজ জোয়াদ্দার নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) বেলা ১টায় সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কলারোয়া পৌর এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল করে সাতক্ষীরা থেকে কলারোয়া ফিরছিলেন ফিরোজ। পথে মাধবকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি।

এসময় পেছন থেকে আসা একটি চালবোঝাই ট্রলিচাপা দেয় ফিরোজকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার এখনো পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা