সারাদেশ

চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান। তারা নগদ টাকা, খাদ্য সামগ্রীসহ ঘর নির্মাণে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টায় ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে যান উপজেলা চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হামিদ মাস্টার। তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা দেন ক্ষতিগ্রস্তদের। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ২টি তাঁবু, ১৩টি কম্বল, ১৩টি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, সুজি, চিনিসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন তিনি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পানি সরবরাহের জন্য একটি সাবমারসিবল পাম্প স্থাপন করে দেয়ার ঘোষণা দেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান আতিক তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান আতিক, ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ নবীর উদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, ৫ নং ইউপি সদস্য আফসার আলী। এসময় রেডক্রিসেন্ট সোসাইটি পাবনার ইউনিট লেভেল অফিসার দেলোয়ার হোসেন, অফিস সহকারী আরিফ হোসেন, যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি এ সময় ঘর নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে ঢেউটিন এবং প্রতি বান্ডিল টিনের জন্য নগদ তিন হাজার টাকা প্রদানের আশ্বা দেন। এর আগে বৃহস্পতিবার তিনি তাৎক্ষণিকভাবে শুকনো খাবার বিতরণ করেন।

একইদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ৩০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। এ সময় পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান বিশ্বাস উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান আলহাজ নবীর উদ্দিন মোল্লা নগদ ৯ হাজার টাকা প্রদান করেন ক্ষতিগ্রস্তদের সহায়তায়। এছাড়াও এলাকার সামর্থ্যবান ব্যক্তিরা ইতিমধ্যে অর্ধলক্ষাধিক টাকা সহযোগিতা করেছেন।

এদিকে, এখনও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। অন্যের বাড়িতে চলছে তাদের থাকা-খাওয়া। নেই পড়নের কাপড়-চোপড়। সবার সহযোগিতায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তারা।


সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা