সারাদেশ

ব্রহ্মপুত্র নদে ডুবে প্রাণ গেল বাবা-ছেলের

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টায় মনোহরদীর শকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো জাকারিয়া ফরাজী (৫০) তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)। তারা শকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত জাকারিয়া ফরাজী পেশায় একজন কৃষক। তার কৃষিজমি নদের পাড়েই অবস্থিত। তিনি সকালে মাঠে যাওয়ার সময় সঙ্গে তার ছেলেও যাচ্ছিল।

পরে মাঠে যাওয়ার জন্য কলাগাছের ভেলা দিয়ে ব্রহ্মপুত্র নদ পারাপারের সময় তার সন্তান পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জাকারিয়া নদীতে ঝাঁপ দেয়। এসময় বাবা ছেলে দুইজনই নদীতে তলিয়ে যান।

পরে আশপাশের লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কতব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নদীর মাঝখানে যাওয়ার পর ভেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গেলে দুইজনেরই মৃত্যু হয়। ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা