সারাদেশ

নতুন বিভাগীয় কমিশনারের সাথে সুধীজনদের মত বিনিময়

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: বরিশাল বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রোববার(১৪ মার্চ ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দরবার হলে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরিশাল বিভাগের নবনিযুক্ত কমিশনার মো.সাইফুল হাসান বাদল।

সভায় আরও বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, সিভিল সার্জন ডা:জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যার্নাজী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে দেশের মানুষকে সত্যিকারের সেবা প্রদানের জন্য অনুরোধ করেন প্রধান অতিথি।

সান নিউজ/এমপি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জামায়াতের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন এবং কয়েকটি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অবস্থান তুলে ধরতে...

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদ...

প্রধান শিক্ষকের বাড়ির সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা