সারাদেশ

স্ত্রীকে ন্যাড়া করে নির্যাতন করলো স্বামী

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : মধ্যযুগিয় কায়দায় নির্যাতন চালিয়ে স্ত্রী জান্নাত আরা সেতুর মাথার চুল কেটে ন্যাড়া করে দিলো স্বামী সজিব মুস্তারি সহ তার পরিবারের লোকজন। গভীর রাতে স্বামীর বাড়ি থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। প্রাক্তন স্ত্রীকে ঘরে তুলে আনতেই এমন নির্যাতন বলে অভিযোগ উঠেছে। তাদের পরিবারে ১টি ছেলে ও ১টি মেয়ে রয়েছে। দক্ষিন নড়াইল এলাকার হোসেন ইমাম ওরফে তৈয়মুরের মেয়ে তিনি।

শুক্রবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে শহরের দুর্গাপুর এলাকায়। গভীর রাতে ঘটনাটি হওয়ায় বিষয়টি দেরিতে জানাজানি হয়।

জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শহরের দুর্গাপুর মহিলা কলেজ এলাকার নজরুল বিশ্বাসের ছেলে অষ্ট্রিয়া প্রবাসী সজিব মুস্তারি সাড়ে চার বছর আগে শহরের দক্ষিণ নড়াইল এলাকার হোসেইন ইমাম তৈমুরের মেয়ে জান্নাত আরা সেতুকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে। বিয়ের পরে কিছু দিন না যেতেই সেতু তার স্বামী সজিবের মাদকাসক্তি ও পূর্বের স্ত্রীর সঙ্গে যোগাযোগের বিষয় জানতে পারে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেই সেতুর উপর নির্যাতন শুরু হয়।

এ অবস্থার মাঝে গত সাড়ে চার বছরের দাম্পত্য জীবনে সেতু দুই সন্তানের মা হলেও তার উপর নির্যাতন বন্ধ হয়নি। স্বামী সজিব দেশে আসলে তার অপকর্মের ব্যাপারে কথা বলতে গেলেই তাকে নির্মম নির্যাতন ভোগ করতে হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে সজিব তার বাবা মার সহায়তায় সেতুকে বেদম মারপিটের এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে জোর করে চেতনানাশক খাওয়ায়। এসময় সেতু জ্ঞান হারিয়ে ফেললে তার মাথার চুল, ভুরু কেটে দেয়া হয়।

এ অবস্থায় গভীর রাতে জ্ঞান ফিরে পেয়ে কোন রকমে মোবাইল ফোনে স্বজনদের ঘটনা জানালে তারা পুলিশকে নিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন সেতু বলেন, আমার শরীরের বিভিন্ন জায়গায় নির্মম নির্যাতন করা হয়েছে। চুল এবং ভুরু কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি জোর করে এক সঙ্গে অনেকগুলি ঘুমের বড়ি খাইয়ে দেয়া হয়।

নির্যাতিতার মায়ের অভিযোগ, সজিব মুস্তারি ও তার পরিবারের লোকজন শুক্রবার গভীর রাতে তারা আমার মেয়ে জান্নাত আরা সেতুকে নির্মমভাবে নির্যাতন করে মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। পুলিশের সহায়তায় আমার মেয়েকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও অভিযোগ করে বলেন, সজিব মুস্তারিসহ তার পরিবারের অর্থবিত্ত থাকায় তারা মানুষকে মানুষ মনে করে না। সবকিছুই অর্থ দিয়ে তাদের পক্ষে রাখার চেষ্টা করে। আমার মেয়েকে অমানুষিক নির্যাতন চালিয়ে তাকেই অপবাদ দেওয়ার চেষ্টা করছে।

অভিযুক্ত সজিব মুস্তারির তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে তিনি জানান, তার মাথার চুল কখন কাটা হয়েছে আমি তার কিছুই জানি না। এ সব তার (স্ত্রী) বানানো কথা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা