সারাদেশ

সালিশ সমঝোতার পরও ইউপি সদস্যর ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে সমঝোতা হলেও বের হওয়ার পরই এক ইউপি সদস্য ও তার শ্যালকের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহসিন খন্দকারের শ্যালক জুনায়েদ খন্দকারসহ পাঁচ জন আহত হয়েছেন। এদের মধ্যে জুনায়েদকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মহসিন খন্দকারের সঙ্গে পৌরসভার পূর্ব মেড্ডা এলাকার নাসিরের পূর্ব বিরোধ চলছিল। এ নিয়ে সম্প্রতি উভয়পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিরোধ মেটাতে শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ স্থানীয়দের উপস্থিতিতে শহরের জেল রোডে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সালিশ হয়। সেখানে উভয়পক্ষকে বিরোধ নিষ্পত্তি করে স্বাভাবিকভাবে চলাফেরা করতে বলা বলা হয়।

তারা আরও জানান, সালিশ শেষে মহসিন খন্দকারসহ তার লোকজন আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন থেকে বের হয়ে জেলরোডে আসা মাত্রই প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা জুনায়েদকে কুঁপিয়ে জখম করে।

ইউপি সদস্য মহসিন জানান, গত ২৩ ফেব্রুয়ারি নাসিরের সঙ্গে তার হাতাহাতি হয়। নাসিরের লোকজন পরে তার বাড়িতে গিয়ে শ্যালক জুনায়েদকে মারধর এবং গেট ভাঙচুর করে। এ ঘটনায় তার স্ত্রী সদর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ নিয়ে সালিশের বিষয়টি মীমাংসা করা হয়। তবে সালিশ থেকে বের হওয়ার পরই তাদের ওপর হামলা করে প্রতিপক্ষ।

সালিশে থাকা সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালিশে সমঝোতা করার পর হামলার ঘটনা অত্যন্ত গর্হিত কাজ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে চুক্তির সম্ভাবনার...

লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জা...

ব্রাজিল রাষ্ট্রদূতের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভ...

ডিসেম্বরের পরই অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন নেইমার

ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ব্রাজিলিয়ান ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা