সারাদেশ

রাঙামাটিতে রোজার আগেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বেড়েছে। রমজান আসতে এখনও অনেকদিন বাকী। আসন্ন রমজানকে পুঁজি করে একশ্রেণির ব্যবসায়ী নিত্যপণ্যের কৃত্তিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যমূল্যে নিয়ে অস্থিরতা তৈরি করে রাখে।

জেলা প্রশাসনের পক্ষ হতে প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে কিন্তু যে লাউ সে কদু। জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। হাট বাজারে জেলা প্রশাসনের পক্ষ হতে মোবাইল কোর্ট আসলে অসাধু ব্যবসায়িরা একটি দূরদর্শী অভিজ্ঞতা দেখায় সেটা হলো মোবাইল কোর্ট দেখলেই তারা প্রত্যেকটি দ্রব্যমূল্যের উপর ৫-১০ টাকা কমিয়ে বলে তখন মোবাইলকোর্ট চলে আসে।

ক্রেতা রমিজ আলী ক্ষোভ প্রকাশ করে জানান, রাজধানী ঢাকার চেয়েও রাঙামাটিতে সব কিছুর দাম বেশী। আমরা যারা নিন্ম আয়ের মানুষ বাজারে গেলে হিমশিম খেতে হয় আমাদের। কোন জিনিসপত্রের দাম বাড়েনি? চাউলের দাম প্রতি বস্তায় বেড়েছে ২-৩শ’ টাকা,সোয়াবিন তেল প্রতি লিটার ১৩০-১৪০ টাকা,পিয়াজ ছিল ৪০টাকা এখন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা,রসুন ছিল ৮০ টাকা এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি।

এছাড়া বেড়েছে বয়লার ও দেশি মুরগির দাম। সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বেড়েছে। অপর দিকে শাকসবজির দাম ও বেড়েছে দ্বিগুন।সরকার বলছে সব কিছুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে কিন্তু হাট বাজারে গেছে বিপরীত। বর্তমানে পত্র-পত্রিকায় ও টেলিভিশনে দ্রব্যমূল্যের দাম বেড়েছে শুনলেই ব্যবসায়ীরা তিনগুন বাড়িয়ে বিক্রি করতে থাকে। প্রশাসন মাঠে নামলে নানান অজুহাত তুলে ধরেন প্রশাসনের কাছে।

বৃহত্তর বনরুপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার তাপস দাশ বলেন,ব্যবসায়ি সমিতির পক্ষ হতে মাহে রমজানে আমরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে যতটুকু পারি বাজার মনিটরিং করার চেষ্টা করবো। এছাড়াও জেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে তদারকি করে আসছে। তার পরও ব্যবসায়ীরা বেশী দামে দ্রব্যমূল্য বিক্রি করছে।

ব্যবসায়িরা বলেন,চট্টগ্রামে দাম বেড়েছে আমরা আমাদের কি করার আছে। সর্বক্ষেত্রেই এই পরিস্থিতি। আমি মনে করি এব্যাপারে প্রশাসন আরও কঠোর হতে হবে। কমপক্ষে পবিত্র মাহে রমজান মাসে যেন দ্রব্যমূল্যের দাম শিথিল থাকে।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মোঃ ইসলাম উদ্দিন জানান,জেলা প্রশাসক মহোদয়ের আদেশক্রমে হাট বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত মোবাইল কোর্ট কাজ করছে। তারপরও মাহে রমজান উপলক্ষে তদারকি আরও বাড়িয়ে দেওয়া হবে। যে সকল ব্যবসায়ী অতিরিক্ত মাত্রায় ক্রেতাদের ঠকিয়ে বেচাবিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/কামাল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা