সারাদেশ

চট্টগ্রামে ৪ শিশুকে নির্যাতন, মাদরাসা শিক্ষক আটক

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রামের হাটহাজারীতে শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় বইছে। পরিস্থিতি জানতে চেয়েছেন হাইকোর্টও। এর মধ্যেই সাতকানিয়ায় একটি মাদরাসায় চার শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে আব্দুল্লাহ নামে এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া রংগিপাড়া হেফজখানা ও এতিমখানায় বৃহস্পতিবার (১১ মার্চ) এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ কামরুল হাসানকে (২৬) আটক করেছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গারাংগিয়া রংগিপাড়া হেফজখানা ও এতিমখানার চার শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গুরুতর আহত আব্দুল্লাহ নামে এক শিশু শিক্ষার্থীকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। সেই শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ পেয়ে শিক্ষক কামরুলকে আটক করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই মাস আগে ছয় বছর বয়সী আব্দুল্লাহকে গারাঙ্গিয়া রঙ্গিপাড়া হেফজখানা ও এতিমখানায় হেফজ বিভাগে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার বিকালে পড়া না পারার অভিযোগে মাদরাসা শিক্ষক মো. কামরুল ইসলাম তাকেসহ আরও চার শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে। শুক্রবার শিশু আব্দুল্লাহ বাড়িতে ফেরার পর তার মা শরীরে মারধরের চিহ্ন দেখতে পান।

এ সময় আব্দুল্লাহ তার মা-বাবাকে জানায়, পড়া না পারার কারণে শিক্ষক তাকে মারধর করেছে। শুধু তাই নয়, মারধরের বিষয়ে বাড়িতে কাউকে না বলার জন্য তাকে নিষেধ করেছে। এর পরপরই আব্দুল্লাহকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শিশুটি এখনও সেখানে চিকিৎসাধীন।

এর আগে হাটহাজারীর মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারপিটের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহইয়াকে আটক করে পুলিশ।

সান নিউজ/আইকে/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা