সারাদেশ

খুলনার বাটার গোডাউনে আগুনে পুড়ে ৫ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার মুজগুন্নী এলাকার নেছারিয়া মাদ্রাসার পাশে একটি বাটার (জুতা) গোডাউনে আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (১৩ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে এ আগুন লাগে। এলাকাবাসির সহযোগিতায় বয়রা ও খালিশপুরের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দীর্ঘ দুইঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বয়রা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, এলাকাবাসির সহযোগিতায় বয়রা স্টেশনের চারটি ও খালিশপুরের দু’টি মোট ছয়টি ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

তবে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সুত্রে জানা যায় অগ্নিকান্ডে অন্তত চার কোটি টাকা মূল্যের বাটা ব্রান্ডের জুতা ও মূল্যবান মালামাল ভষ্মিভূত হয়েছে। এ জুতা ও মূল্যবান মালামাল আগামী ঈদুল ফিতরে খুলনা অঞ্চলের ঈদ মার্কেট ধরতে ঢাকা থেকে বিপুল পরিমাণ মালামাল সংরক্ষণ করা হয়েছিল।

ডিপো ম্যানেজার মোঃ আরিফ হোসেন বলেন, কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। প্রায় পাঁচ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা