সারাদেশ

হালদা নদীর জীব বৈচিত্র রক্ষায় সিসি ক্যামেরা!

চট্টগ্রাম ব্যূরো : বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর জীব-বৈচিত্র রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পিটি জেড ৩৬০ ডিগ্রী ২ কিলোমিটার জুম ক্যামেরার মাধ্যমে চট্টগ্রামের মদুনাঘাট থেকে আমতোয়া পর্যন্ত মনিটরিং করা হচ্ছে।

এসব সিসি ক্যামেরা ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্নস্থান থেকে ম্মার্টফোন এবং একাধিক ডিভাইস দ্বারা মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

তিনি বলেন, আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে মাছের প্রাকৃতিক প্রজনন মৌসুম। এ জন্যে অবৈধ জাল পেতে মা মাছ নিধন রোধ, ইঞ্জিন চালিত নৌকা চালাচল বন্ধ, বালু উত্তোলন বন্ধ ও ডলফিন রক্ষায় হালদা নদীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া সম্প্রতি সদরঘাট নৌ থানার আওতায় হাটহাজারী উপজেলার রাম দাশ মুন্সির হাটে স্থাপন করা হয়েছে অস্থায়ী নৌ-পুলিশ ক্যা¤প। সিসি ক্যামেরায় অসঙ্গতি দেখা দিলেই ছুটে যাচ্ছেন নৌ-পুলিশ ক্যা¤েপর আট পুলিশ সদস্য।

গত বৃহ¯পতিবার সিসি ক্যামেরায় অবৈধ জালপাতার দৃশ্য দেখে অভিযানে গিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৭ হাজার মিটার অবৈধ ঘের জাল জব্দ করা হয়েছে বলেও জানান ওসি এবিএম মিজানুর রহমান।

ওসি বলেন, মা-মাছের যাতে ক্ষতি না হয়, স্বাভাবিকভাবে ডিম ছাড়তে পারে সেটি নিশ্চিত করার জন্যে আমরা কাজ করছি। এছাড়া ডলফিন হত্যা বন্ধের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এরপর থেকে আমরা হালদা নদীর জীব-বৈচিত্র রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মনজুরুল কিবরিয়া বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হালদা নদীর জীব-বৈচিত্র রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নৌ-থানা ক্যা¤প স্থাপনের মাধ্যমে টহল জোরদার এবং মনিটরিং করার উদ্যোগ প্রশংসনীয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু হেরিটেজ ঘোষিত হালদা নদী আমাদের জাতীয় স¤পদ। এই স¤পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই হালদা পাড়ের বাসিন্দাদের সচেতন হওয়ার আহবান জানাই। পাশাপাশি হালদা নদীর পুরো প্রাকৃতিক প্রজনন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন তিনি।

সূত্র মতে, দেশের রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় ডিম সংগ্রহে গত ১৪ বছরের রেকর্ড ভাঙা হয় গত বছর। পরিমাণ ছিল ২৫ হাজার ৫৩৬ কেজি। এছাড়া ২০২১ সালে হালদা নদীতে গাঙ্গেয় ডলফিনের মৃত্যু না হলেও ২০২০ সাল পর্যন্ত ২৮টি ডলফিনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা