সারাদেশ

বাঘাইছড়িতে প্রথম প্রদর্শনীমূলক সূর্ষমূখী চাষ প্রকল্প

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পরীক্ষামূলক সূর্ষমূখী চাষে সফলতার সম্ভবনা রয়েছে। তাই চাষীর মূখে হাঁসি দেখা যাচ্ছে।জেলা কৃষি সম্প্রসারণ বিভগের গবেষণা ও পরামর্শক্রমে সূর্ষমূখী চাষ পরীক্ষামূলক ভাবে প্রথম বাঘাইছড়িতে শুরু করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় যদিও এই সূর্ষমূখী চাষ করতে দেখা গেছে তবে রাঙামাটিতে এই প্রথম হচ্ছে সূর্ষমূখী চাষ।

সূর্ষমূখী চাষের পদ্ধতি হলো- সূর্ষমূখী দানাগুলো পানিতে ১-২ রাত ভিজিয়ে রাখতে অংগুর গজালে ১২-১৪ ইঞ্চি দূরে দূরে সার বদ্ব করে চারার মত রোপন করতে হয়।এভাবে যে যত পরিমান জায়গায় চাষ করতে ইচ্ছুক সে পরিমান চারা রোপন করদেত পারবে। তবে বাঘাইছড়ি উপজেলার রুপকারি ইউনিয়নের মগবান এলাকার স্নেহাংসু চাকমা ৩০ শতাংশ পতিত জমিতে পরীক্ষামূলক ভাবে সূর্ষমূখীর চাষ করেছেন।

মগবান এলাকার স্থায়ী বাসিন্দা ও চাষী স্নেহাংসু চাকমা জানান, এই সূর্ষমূখী চাষ সম্পর্কে সে প্রথম গুগল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারনা গ্রহন করে। পরে সেটি নিয়ে সে দীর্ঘ দিন গবেষণা করেন। তার পর বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসাণর অধিদফতরের অধীনেস্থ উপসহকারি কৃষি কর্মকর্তাও রুপকারি ইউনিয়ন মগবান ব্লকে কর্মরত কুন্তল রায় আমাকে চাষ করতে সহায়তা করেন।

চাষ উপযোগি জমি বাচাই ও বীজতলা তৈরি,সার কিটনাশক ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে সার্বিক সহযোগিতা করেন। আমি ৩০ শতাংশ পতিত জমিতে পরীক্ষামূলক ভাবে এই চাষ শুরু করেছি। তবে চাষে সফলতা পেলে আগামীতে নিজে চাষ করবো এবং প্রতিবেশীদের চাষ করতে উৎসাহিত করবো।

চাষী স্নেহাংসু চাকমা আরও বলেন,আমি গুগলে চার্জ দিয়ে সূর্ষমূখী তৈল সম্পর্কে আরও অনেক কিছু জেনেছি।সূর্ষমূখী চাষে সফলতা বয়ে আনলে মানুষ আর সরিষার চাষ করবেনা। কারন সূর্ষমূখী তৈল সরিষার তৈলের চেয়ে অনেক গুন ভাল ও উপকারি। সূর্ষমূখী তৈল ব্যবহারে হার্ডের রোগ নিরাময় করে এছাড়াও ক্ষতিকার কোন উপসর্গ নেই সূর্ষমূখী তৈলে। প্রথম বারের মত ফলন মোটামোটি ভাল হয়েছে।

রুপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামল চাকমা বলেন, সূর্ষমূখী চাষ এ উপজেলাতে এই প্রথম দেখতে পেলাম আমরা। তাই অনেকে সূর্ষমূখী চাষ দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। আমার কাছে দেখতে ভাল লেগেছে তাই আমিও দেখতে এসেছি।এ চাষ যদি সফলতা বয়ে আনে তাহলে আগামীতে সবাইকে সূর্ষমূখী চাষ করতে উৎসাহিত করবো।

মগবান ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা কুন্তল রায় জানান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর হতে প্রথম বারের মত প্রদর্শনীমূলক সূর্ষমূখী চাষ শুরু করেন।এটি কৃষি সম্প্রসারণ বিভাগের একটি নতুন ও প্রদর্শনীমূলক সূর্ষমূখী চাষ। এই চাষে সফলতা দেখা দিলে আগামী চাষীদের চাষ করতে উৎসাহিত করবো।

তবে প্রথম চাষে ভাল ফলন দেখা গেছে। তার পরও চাষীকে আমরা বলেছি যদি সে বিক্রি করতে না পারে তাহলে কৃষি বিভাগ সূর্ষমূখী গুলো ক্রয় করে নেবেন। সূর্ষ মূখী তৈল স্বাস্থ্য সম্মত বলে বিজ্ঞানীরাও বলেছেন। এটা সরিষার চেয়েও অনেক ভাল। সূর্ষমূখী তৈল এখন বাজারেও পাওয়া যায়।তবে সরিষার তৈলের চেয়ে দাম একটু বেশী হতে পারে।

তিনি আরও জানান,প্রতি হেক্টর জমিতে প্রায় দেড় মেট্রিক টন সূর্ষমূখী উৎপাদন করা সম্ভব বলে মনে করেন।

সান নিউজ/কামাল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা