সারাদেশ

বোয়ালমারীতে সরকারি জলাশয় আটকে মৎস্য চাষ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারীতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি জলাশয়ে (খাল) বাঁধ দিয়ে মৎস্য চাষের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে।

রোববার ( ১৪ মার্চ ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত হাসামদিয়া-কোন্দারদিয়া সরকারি খাল। সেই গ্রামের বাসিন্দা বলাই বিশ্বাস ও মুন্নু মোল্যার জামাই মমিন মোল্যা তাদের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত খালের অংশ আটকে মৎস্য চাষ করছেন। বলাই বিশ্বাস খালের পানি শ্যালো মেশিন দিয়ে সেচে মাছ শিকার করছেন।

এ সময় স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে জলাশয় উন্মুক্ত রাখার নির্দেশ দেন এবং সেই সময় এসিল্যান্ডের নির্দেশে জলাশয়ে থাকা বলাই বিশ্বাসের ভ্যাসাল (মাছ ধরার জাল) নষ্ট করা হয়। কয়েক মাস পর আবারও সেই স্থানে বলাই বিশ্বাস ও মমিন মোল্যা একই স্থানে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত বলাই বিশ্বাস বলেন, 'খালের জায়গা আমাদের ব্যক্তিমালিকানাধীন। কাগজপত্রে আমাদের নাম আছে, তাই আমাদের অংশে আমরা মাছ চাষ করি।'

খালের অপর প্রান্তের বাসিন্দা পূর্ব ভাটদি গ্রামের লুৎফর রহমান বলেন, 'খালের পাশে আমার ব্যক্তিগত জায়গায় একটি পুকুর আছে। এস,এ রেকর্ডে উল্লেখিত আমার সেই পুকুরের একটি অংশ বলাই বিশ্বাস বি,এস রেকর্ডে অবৈধভাবে তার নামে করে নিয়েছেন।'

এ ব্যাপারে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, 'ওই খালটি সরকারি খাল। খালটি উন্মুক্ত থাকবে। আমি নিজে গিয়ে নিষেধ করার পরও যখন মানছে না, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সান নিউজ/কামরুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা