সারাদেশ

নাটোরে শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের গুরুদাসপুরে বাড়িতে একা পেয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়ানুছ আলী (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার (১৪মার্চ ) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগি শিশুর পরিবার জানায়, সকালে শিশুটির পিতা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান। শিশুটির মা মেয়েকে বাসায় রেখে প্রতিবেশীর বাড়িতে যায়। এই সুযোগে প্রতিবেশী ইয়ানুছ আলী বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষণ চেষ্টাকারী ইয়ানুছ আলী পালিয়ে যায়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টাকারী ইয়ানুছ আলীকে আটক করে। আটককৃত ইয়ানুছ আলী একই এলাকার লছের উদ্দিনের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, তার বিরুদ্ধে মেয়ের বাবা বাদি হয়ে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করায় তাকে নাটোর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে ।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা