সারাদেশ

বোয়ালমারীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার (১৪ মার্চ ) বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত (বণিকপাড়া) বাজারে ছয় ও চার বছর বয়সী দুই বোন শনিবার বেলা ১২টার দিকে মনোরঞ্জন দত্তের ছেলে রাজীব দত্তের মুদির দোকানে বিস্কুট ও চকোলেট কিনতে যায়। এ সময় দোকান মালিক রাজীব চার বছর বয়সী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় শিশুটির মা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই দোকানে আসলে ধর্ষণচেষ্টাকারী রাজীব শিশুটিকে ছেড়ে দেয়।

শিশুটির মা বাদি হয়ে রোববার সকালে ধর্ষণের চেষ্টা করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী ২০০৩ এর ৯(৪)(খ) ধারায় বোয়ালমারী থানায় মামলা করে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, শিশুটির মা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। আসামি রাজীবকে গ্রেফতার করে রোববার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী পৌরসভার শিবপুর গ্রামের লাল মিয়ার ছেলে মিলন মিয়াকে শনিবার (১৩ মার্চ) গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে রোববার (১৪ মার্চ ) দুপুরে মিলনকেও ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা