সারাদেশ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সমাবেশ

পলাশে সন্ত্রাস আর ভূমিদস্যুদের কোনও স্থান নেই

নিজস্ব প্রতিনিধি,নরসিংদী : নির্বাচনী এলাকা নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনও সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। সকল সময়ে সন্ত্রাসের বিপক্ষে কাজ করে আসছে। এই সরকার উন্নয়নের সরকার। কথার চেয়ে উন্নয়ন বেশী করে থাকে।

তাই আমিও গত সংসদ নির্বাচনের আগে বলেছিলাম পলাশে সন্ত্রাস আর ভূমিদস্যুদের কোনও স্থান নেই। আমি আমার কথা রেখেছি। পলাশে কোনও সন্ত্রাস আর ভূমিদস্যুকে অবস্থান নিতে দেইনি আর ভবিষ্যতেও দেব না।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে ডাংগা বাজার মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

আগামী ইউপি ও সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি আরও বলেন, নির্বাচন আসলেই কতশত ভদ্র লোক আপনাদের কাছে ঘুরে বেড়ায়। আর নির্বাচন শেষে তারা আবার গা ঢাকা দেয়। তাদের কাছ থেকে সাবধান থাকবেন। যারা বিগত দিনে জনগনের পাশে ছিলো এবং ভবিষ্যতে থাকবে বলে মনে করেন আগামী নির্বাচনে তাদেরই নির্বাচিত করার আহবান জানান।

ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবের উল হাইয়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবীর মৃধা, ঘোড়াশাল পৌর মেয়র মো: শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, ডাংগা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুল হক টিপু, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।

সান নিউজ/রাসেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা